আমাদের কথা — কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেড
প্রতিষ্ঠান পরিচিতি
জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন বাট্টাজোড় নতুন বাজারে অবস্থিত ‘কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেড’ দেশের অন্যতম সম্ভাবনাময় একটি বৃহৎ ও স্বনামধন্য এফএমসিজি (FMCG) বা ভোব্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১১৮.৫০ শতাংশ সুপরিসর নিজস্ব জমির উপর গড়ে ওঠা এই শিল্প প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ‘কোহিনূর কমেন্ড অ্যান্ড মামুন কোম্পানি’-র একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে সফলতার সাথে বাণিজ্যিক উৎপাদন পরিচালনা করে ভোক্তাদের আস্থা অর্জন করে আসছে।
নেতৃত্ব ও ভিশন
কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেড’ এর দীর্ঘ সফল যাত্রার নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক, মো: এমদাদুল হক। তাঁর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আজ একটি সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিণত হয়ে বাংলাদেশে লাখো পরিবারের বিশুদ্ধতা খাবারের নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্টিত হয়েছে
আধুনিক অবকাঠামো, উৎপাদন সক্ষমতা ও গুণগত মান
জামালপুর জেলার বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ১১৮.৫০ শতাংশ নিজস্ব জমির ওপর গড়ে ওঠা কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেড সুপরিসর কারখানায় রয়েছে ২৯,০০০ বর্গফুটের মূল ভবন এবং ৬,০০০ বর্গফুটের সুবিশাল শেড। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত (Hygienic) পরিবেশে পালভারাইজার, অটো প্যাকেজিং এবং স্বয়ংক্রিয় মেশিনারিজের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়। পণ্যের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেড সর্বদা আপসহীন।
বাজার আধিপত্য
জামালপুর জেলা ও এর আশেপাশের বিস্তৃত অঙ্চলে এটিই একমাত্র ও সর্ববৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। স্থানীয় ও আঁঞ্চলিক বাজারে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
প্রধান পণ্যের ক্যাটাগরি
- মশলা জাতীয় পণ্য: সম্পূর্ণ বিশুদ্ধ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ড়িরা গুঁড়া, মিক্সড মশলা, পাঁচফোড়ন।
- স্ন্যাকস ও বেকারি আইটেম: লাচ্ছা সেমাই, ভার্মিসিলি সেমাই, চানাচুর, ডাক্যা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা।
- দুগ্ধের ও ফ্যাট জাতীয় পণ্য: স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ঘি, বিশুদ্ধ দেশী প্রিমিয়াম ঘি — যা Kohinoor, Aa1, A1, A-1, Aa-1 যেভাবেই খুঁজুন তা এই প্রতিষ্ঠানেরই পণ্য — এবং বাটার অয়েল।
- ডেজার্ট আইটেম: পায়েস মিক্স, ফালুদা মিক্স, ক্ষীর মিক্স, কর্ন ফ্লাওয়ার, বেকিং পাউডার, কাস্টার্ড পাউডার, টেমপুরা পাউডার — সব Aa1 ব্র্যান্ডের পণ্য।
স্বীকৃতি ও অর্জন:
উন্নত কাঁচামাল ও স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণের কারণে আমাদের উদ্ভাবনী পণ্যসমূহ সর্বমহলে সমাদৃত। এর একটি বড় উদাহরণ হলো আমাদের উৎপাদিত স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ঘি, যা বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর এই প্রতিবেদনটি দেখতে পারেন: 🔗 BCSIR-invented veg ghee to be produced commercially
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেড কী ধরনের প্রতিষ্ঠান?
কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেড হলো বাংলাদেশের একটি স্বনামধন্য FMCG (ভোগ্যপণ্য) উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা মশলা, ঘি, স্ন্যাকস ও ডেজার্ট আইটেম বানায়।
এই প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন বাট্টাজোড় নতুন বাজারে অবস্থিত, বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন।
এই প্রতিষ্ঠানের প্রধান পণ্যক্যাটাগরি কী?
মশলা, স্ন্যাকস ও বেকারি, দুগ্ধের ও ফ্যাট ক্যাটেগরির ঘি/বাটার অয়েল, এবং ডেজার্ট আইটেম ২ Kohinoor এবং Aa1 ব্র্যান্ডের মাধ্যমে বাজারে আসে।
Kohinoor এবং Aa1 ব্র্যান্ড কী একই প্রতিষ্ঠানের?
হ্যাঁ। Kohinoor (ঘি ও মশলা) এবং Aa1 (কাস্টার্ড, বেকিং পাউডার, কর্ন ফ্লাওয়ার) দুইটিই কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেড-র অফিশিয়াল ব্র্যান্ড। Aa-1, A1, A-1, এ১, এএ-১ এভাবে যেকোনো স্পেলিংও এই একই ব্র্যান্ডকে বোঝায়।